প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ও সুযোগ-সুবিধা বাড়ানোয় গুরুত্ব দেওয়া হচ্ছে: মাহদী আমিন

অনলাইন ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল।

2026-05-12T12:30:43+00:00
2026-05-12T12:30:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ও সুযোগ-সুবিধা বাড়ানোয় গুরুত্ব দেওয়া হচ্ছে: মাহদী আমিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ৪২)
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন
X

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল। শুধু শিক্ষকের মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে তিনি আরো ক্ষমতায়িত হবেন। সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে, পাবলিক স্কুলের বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচারদের কোয়ালিটি বাড়ানোর জন্য। উনাদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য। তার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হবে।’

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এ কর্মশালার বিস্তারিত তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘প্রাইমারি স্কুলের শিক্ষকদের বাংলাদেশে হয়তো সেরকম সামাজিক মর্যাদা নেই। কিন্তু সে জন্য প্রধানমন্ত্রী যে ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিম রয়েছে, সেখানে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে তার ট্রেনিং আরো বাড়বে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উনি ট্রেনিং দিতে পারবেন।’

মাহদী আমিন বলেন, ‘পরিবারে হয়তো একজন সন্তানের কর্মদক্ষতা থাকার পরও বেকারত্ব পড়েছেন। কারণ যে ফ্যাক্টরিতে কাজ করতেন, সেটি বন্ধ হয়ে গেছে। আগামী বেশ কয়েক বছরের ভেতর যখন পর্যায়ক্রমে প্রতিটি চিনিকল, প্রতিটি পাটকল এবং প্রতিটি পাঠজাত পণ্যের যেসব রিলেটেড ইন্ডাস্ট্রি রয়েছে খোলা হবে, সেখানেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে।’




  বিষয়:   প্রধানমন্ত্রী  উপদেষ্টা  মাহদী আমিন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy