যে কারণে যুবশক্তি থেকে এনসিপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে জামালপুর ইউনিয়ন এনসিপির

2026-05-12T16:46:10+00:00
2026-05-12T16:46:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে যুবশক্তি থেকে এনসিপি নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৩৭)
জাতীয় নাগরিক পার্টি
X

জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে জামালপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক বাদশা মিয়াকে যুগ্ম সদস্য সচিব পদে যুক্ত করা হয়। তবে এ পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১২ মে) জাতীয় যুবশক্তি সাদুল্লাপুর উপজেলা কমিটির সদস্য সচিব সোহেল মিয়ার হাতে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল নবগঠিত সাদুল্লাপুর উপজেলা যুবশক্তির কমিটিতে বাদশা মিয়াকে যুগ্ম সদস্য সচিব পদে যুক্ত করা হয়েছে। বাদশা মিয়া যেহেতু এনসিপির জামালপুর ইউনিয়ন শাখায় আহ্বায়ক পদে আছেন তাই যুবশক্তি থেকে পদত্যাগ করছেন তিনি।

বাদশা মিয়া বলেন, আমার অনিচ্ছাকৃতভাবে আমাকে উপজেলা যুবশক্তির কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদ প্রদান করা হয়েছে। এটি মোটেও কাম্য নয়। তাই যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এনসিপির জামালপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক পদে আছি এবং থাকব।

জাতীয় যুবশক্তি সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মিয়া বলেন, যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ চেয়ে বাদশা মিয়া আমাকে একটি আবেদন দিয়েছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy