‘ক্ষমতায় গেলে সীমান্তে খাল খনন করবে এনসিপি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল

2026-05-12T19:16:33+00:00
2026-05-12T19:16:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ক্ষমতায় গেলে সীমান্তে খাল খনন করবে এনসিপি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৮৭)
নাসিরউদ্দিন পাটোয়ারী
X

নাসিরউদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেবে, যাতে মাদক পাচার রোধ করা যায়।

মঙ্গলবার (১২ মে) তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে এ কথা বলেন।

এর আগে, গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত হত্যা যদি আরো বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ করব। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সীমান্তে যাব। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে বলে অভিযোগ করেন এনসিপি নেতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে, এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে।’

এ সময় এনসিপির মুখ সংগঠক অভিযোগ করেন, কিছুদিন আগে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এখানকার এক সাংবাদিক খুন হয়েছেন। বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন। সাংবাদিকও নিরাপদ না হলে মানুষ কোথায় নিরাপদ- এমন প্রশ্ন তোলেন তিনি।

কসবায় আসার পথে তিনি বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। বলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।’

পরে এনসিপির প্রতিনিধিদল নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তারা সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy