ইউরোপিয়ান লিগে দল কিনলেন রাহুল দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) রাহুল দ্রাবিড়ের দল কেনা নিয়ে আগেই তথ্য ছিল। যদিও সেটা ছিল আলোচনার পর্যায়ে।

2026-05-12T21:21:58+00:00
2026-05-12T21:23:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ইউরোপিয়ান লিগে দল কিনলেন রাহুল দ্রাবিড়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:২১ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৯:২৩ পিএম  (ভিজিট : ৪৫)
অভিষেক বচ্চনের সঙ্গে রাহুল দ্রাবিড়।
X

অভিষেক বচ্চনের সঙ্গে রাহুল দ্রাবিড়।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) রাহুল দ্রাবিড়ের দল কেনা নিয়ে আগেই তথ্য ছিল। যদিও সেটা ছিল আলোচনার পর্যায়ে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ডাবলিন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে নাম লিখিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। দলটির নাম ‘ডাবলিন গার্ডিয়ানস’। এর মধ্যে দিয়ে ২০২৬ সালে যাত্রা শুরুর আগে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি ঠিক করে ফেলেছে আয়োজকরা। 

বলিউড তারকা অভিষেক বচ্চনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই লিগের আনুষ্ঠানিক ঘোষণায় সোমবার ডাবলিনে উপস্থিত ছিলেন দ্রাবিড় ও অভিষেক। ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হতে যাওয়া ইটিপিএল ইউরোপের প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। সেখানে অংশ নেবে ডাবলিন, বেলফাস্ট, এডিনবার্গ, গ্লাসগো, রটারডাম ও আমস্টারডামের শহর ভিত্তিক দল।

লিগটিতে আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন তারকার খেলার সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে আছেন মিচেল মার্শ, টিম ডেভিড, মিচেল স্যান্টনার, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসি ও হাইনরিখ ক্লাসেন।

দ্রাবিড় তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ইটিপিএলের যে বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে, সেটি হলো এর বড় লক্ষ্য। ইউরোপে ক্রিকেটের ভিত্তি আরও শক্ত করা এবং আয়ারল্যান্ড ও ইউরোপজুড়ে নতুন প্রতিভাদের জন্য সুযোগ তৈরি করার উদ্যোগটি দারুণ। ডাবলিনে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমী একটি শক্তিশালী কমিউনিটি আছে এবং এখানে বিকাশের অনেক সম্ভাবনা রয়েছে। নতুন প্রজন্মকে গড়ে তোলা সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি, এই যাত্রায় ইটিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে অনুষ্ঠিত হবে ছয় দলের এই লিগ।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy