ফ্লাইওভারের ওপর ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ

অনলাইন ডেস্ক

রাজনীতি

চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় স্থানীয় এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

2026-05-13T07:58:46+00:00
2026-05-13T07:58:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফ্লাইওভারের ওপর ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৫৮ এএম   (ভিজিট : ১৫১)
কাউসার আহমেদ
X

কাউসার আহমেদ

চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় স্থানীয় এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মরদেহটি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদের বলে জানা গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। 

এ প্রসঙ্গে নগরের পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন বলেন, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কায়সার নামে এক ছেলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।




  বিষয়:   চট্টগ্রাম  সাগরিকা  ছাত্রলীগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy