জানা গেল কাকে জীবনসঙ্গী করলেন সাদিক কায়েম

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক

2026-05-13T18:52:21+00:00
2026-05-13T18:52:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জানা গেল কাকে জীবনসঙ্গী করলেন সাদিক কায়েম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১১৫)
বিয়ের আকদ অনুষ্ঠান
X

বিয়ের আকদ অনুষ্ঠান

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। 

আজ বুধবার (১৩ মে) ঘরোয়া পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ সম্পন্ন হয়।

সাদিক কায়েমের স্ত্রীর নাম আনিকা ফারদীন ফরায়েজি। পেশায় এমবিবিএস চিকিৎসক আনিকা ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামে। 

সাদিক কায়েম ও আনিকা ফরায়েজির আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিয়ের আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ডাকসুর প্রতিনিধিরা আকদ অনুষ্ঠানে অংশ নেন।

আকদের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পর রাজধানীর শাহবাগের শহিদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ডাকসু ভিপি সাদিক কায়েমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, আজ সন্ধ্যার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের নতুন জীবনের শুভ সূচনার কথা জানান সাদিক কায়েম।

ফেসবুক ওয়ালে সাদিক কায়েম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আরেকটা নতুন অধ্যায়ে প্রবেশ করলাম।’ পোস্টটির সাথে তিনি একটি ‘হার্ট’ বা ভালোবাসার ইমোজি এবং ‘দোয়া’র ইমোজিও যুক্ত করেছেন।







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy