তারেক রহমান ঢাবিতে পড়ছেন: ড. আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওই সময়ে সিনিয়র হিসেবে বিষয়টি জানতেন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এক ফেসবুক পোস্টে এমনটিই দাবি করেছেন তিনি।

2026-05-14T09:50:50+00:00
2026-05-14T09:50:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারেক রহমান ঢাবিতে পড়ছেন: ড. আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৫০ এএম   (ভিজিট : ১৬৭)
ড. আসিফ নজরুল
X

ড. আসিফ নজরুল

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওই সময়ে সিনিয়র হিসেবে বিষয়টি জানতেন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এক ফেসবুক পোস্টে এমনটিই দাবি করেছেন তিনি।

ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।

তিনি লিখেছেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।

তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে— উল্লেখ করে আসিফ নজরুল আরও লিখেছেন, এরশাদ প্রয়াত রাস্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।




  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  ঢাকা বিশ্ববিদ্যালয় 



Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy