১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে, দাবি সাকিবের

অনলাইন ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা, দুর্নীতিসহ বর্তমানে তিনটি মামলার আসামি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এসব মামলা মাথায় নিয়ে সম্প্রতি তার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চলছে।

2026-05-14T11:06:06+00:00
2026-05-14T11:06:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে, দাবি সাকিবের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ১০০)
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান
X

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা, দুর্নীতিসহ বর্তমানে তিনটি মামলার আসামি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এসব মামলা মাথায় নিয়ে সম্প্রতি তার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চলছে। 

এর মধ্যেই অর্থের বিনিময়ে মামলা থেকে রেহাই দেওয়ার প্রস্তাব পেয়েছেন বলে দাবি করেছেন সাবেক এই সংসদ সদস্য।

যুক্তরাষ্ট্র থেকে মোবাইল ফোনে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, একটি মহল থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে মামলার থেকে রেহাই পাওয়ার প্রস্তাব পেয়েছি। তারা বলেছে, এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। 

তবে যে বা যারা টাকাটা দাবি করছে, তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে, এখন চাইলেও তারা নাম ওঠাতে পারবে না; বা তারা নাম ওঠালেও পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। 

আলটিমেটলি পুলিশের থেকেই এটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।

টাকার বিনিময়ে মামলা ওঠানোর প্রস্তাবটা কারা দিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগাযোগের জন্য এফআইআরে বাদীপক্ষে যার নাম ছিল, তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে কার মাধ্যমে যোগাযোগ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি সাকিব।

প্রস্তাব পেয়ে কী জবাব দিয়েছিলেন এমন প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, এসব টাকা দিয়ে কেন করতে হবে? 

টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো।’




  বিষয়:   আওয়ামী লীগ  সরকার  বাংলাদেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy