মাশরাফিকে যে কারণে ‘স্যরি ভাই’ বললেন সারজিস

বুলেটিন ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফী বিন মর্তুজার রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ তুলে তিনি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

2026-05-14T18:32:10+00:00
2026-05-14T18:32:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাশরাফিকে যে কারণে ‘স্যরি ভাই’ বললেন সারজিস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ১২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জুবায়েদ আহসান নামের এক ব্যক্তির লেখার বরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। 

পোস্টে সারজিস আলম লেখেন,  'ডিয়ার মাশরাফী, ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ভোট পড়েছিল ২ লাখ ৭৯ হাজার ৭০২টি, যা মোট ভোটের প্রায় ৮৮ শতাংশ। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাশরাফী বিন মর্তুজা পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পান ৭ হাজার ৮৮৩ ভোট।'

এই ফলাফল উল্লেখ করে সারজিস লেখেন, “যেদিন আপনি এই ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই।” তিনি আরও লেখেন, মাশরাফী চাইলে ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি তা না করে আবারও নির্বাচন করেছেন এবং পরে হুইপের পদও নিয়েছেন।

পোস্টে সারজিস আলম আরও লেখেন, “সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে গিয়েছিল।” পোস্টের শেষাংশে তিনি লেখেন, 'স্যরি, ভাই।'




  বিষয়:   সারজিস আলম  মাশরাফী বিন মর্তুজা  এনসিপি  জাতীয় নাগরিক পার্টি  মাশরাফী রাজনীতি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy