জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রীর জামিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানবসম্পদবিষয়ক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মাসুদা

2026-05-14T18:49:33+00:00
2026-05-14T18:49:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রীর জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৮৭)
ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী
X

ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানবসম্পদবিষয়ক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীকে (৫৮) জামিন দিয়েছেন হাইকোর্ট। 

আজ বৃহস্পতিবার (১৪ মে) হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে চলতি বছরের ২ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রোজীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল বেপারী অংশ নেন। ওই সময়ে মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া ৩টি গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন সিরাজুল বেপারী।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু বাদী হয়ে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ৪৬ নাম্বার এজাহারনামীয় আসামি মাসুদা সিদ্দিক রোজী।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy