নতুন শাস্তির মুখে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। ম্যাচে তারা

2026-05-15T20:50:42+00:00
2026-05-15T20:50:42+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নতুন শাস্তির মুখে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ২৪)
পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি
X

পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। ম্যাচে তারা নির্ধারিত সময়ের তুলনায় ৮ ওভার কম করায় আইসিসির শাস্তির মুখে পড়েছে।

শাস্তি হিসেবে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেওয়া হবে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি আসরে তাদের ৮ পয়েন্টও কাটা গেছে। আর এই জরিমানার পর পয়েন্ট টেবিলে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ৪, ফলে তারা এখন ওয়েস্ট ইন্ডিজের ঠিক ওপরে, অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে।

অন্যদিকে শেষ দিনে দুর্দান্ত বোলিং করে ১০৪ রানের জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে ৫ উইকেট শিকার করে দুর্দান্ত ফর্মে ছিলেন নাহিদ রানা, সুবাদে আইসিসির মাসসেরা ক্রিকেটারও হয়েছেন এই তরুণ পেসার।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্র পাকিস্তানকে এই শাস্তি দেন। অধিনায়ক শান মাসুদ দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম ১৬.১১.২ অনুসারে প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা যায়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy