প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৪৮ পিএম (ভিজিট : ৭৩)

X
শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা হলেন আব্দুস সামাদ মৃধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগি সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সামাদ মৃধা। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মিরাজ শিকদার জানান, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ওষুধ উৎপাদন খাতে নেতৃত্ব প্রদানকারী মোঃ আব্দুস সামাদ মৃধা প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছ ব্যবস্থাপনা ও জনসেবামূলক দৃষ্টিভঙ্গির জন্য সমাদৃত। শহীদ জিয়া স্মৃতি সংসদ মনে করেন, তার কর্পোরেট অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রজ্ঞা সংসদের নীতি নির্ধারণ ও জনকল্যাণমুখী কর্মসূচিকে আরও বেগবান করবে।
অত্র সংসদের সহসভাপতি এস. এম আকাশ জানান, মোঃ আব্দুস সামাদ মৃধা স্যারকে উপদেষ্টা হিসেবে পাওয়া আমাদের জন্য অনুপ্রেরণা। শহীদ জিয়ার উন্নয়ন দর্শন ও সুশাসনের আদর্শ বাস্তবায়নে তার পরামর্শ আমাদের আগামির পথ দেখাবে।
মোঃ আব্দুস সামাদ মৃধা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন আত্মনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার স্মৃতি সংসদের উপদেষ্টা হিসেবে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমি সংগঠনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে অবদান রাখতে চাই।
সংসদের সভাপতি মিরাজ শিকদার আরো জানান, ইতোমধ্যে শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- জেলা পর্যায়ে বিনামূল্যে ওষুধ বিতরণ ও স্বাস্থ্য ক্যাম্প, মেধাবী শিক্ষার্থীদের জন্য শহীদ জিয়া শিক্ষা বৃত্তি চালু, তরুণদের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা করা।