এনসিপি, বিএনপি, হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিএনপি দখল হয়ে গেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে। একসময় বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই সংগ্রামের রাজনীতি করত, সেই দল এখন আর নাই, তাদের দলের নেতারাই বলছেন- এই বিএনপি আমরা চিনি না।

2026-05-18T09:57:57+00:00
2026-05-18T09:57:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৫৭ এএম   (ভিজিট : ৭৪)
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি
X

বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিএনপি দখল হয়ে গেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে। একসময় বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই সংগ্রামের রাজনীতি করত, সেই দল এখন আর নাই, তাদের দলের নেতারাই বলছেন- এই বিএনপি আমরা চিনি না।

রবিবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমদেরকে বলেন- বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই, আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়।’

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, “আমরা দেখলাম দুদুক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের কোনো চক্ষু লজ্জা নাই। এই কারণে বলছি ‘বিএনপি ইজ রিজেক্ট’।”

দেশের ছাত্র-জনতা পরিবর্তন চেয়েছিল, কিন্তু এখন সবকিছুই আগের মতো চলছে মন্তব্য করে এই এনসিপি নেতা বলেন, ‘সিস্টেম পরিবর্তন করতে হবে। সেবা-স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার করতে হবে। সরকারি সুবিধা সকলের জন্য সমান হতে হবে।’

দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিন তিনি জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচি পালন করছেন হাসনাত আব্দুল্লাহ এমপি। 

বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, উপজেলা এনসিপি সমন্বয়ক আবুল কাশেম অভি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. মোশারফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিশ সহ-সভাপতি মাও. মতিউর রহমান ফরাজী, এনসিপি নেতা গাজী আলাউদ্দিন প্রমুখ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy