‘কী রাগ করলা’ ফেসবুকের এই ট্রেন্ডের রহস্য কী?

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ফেসবুকে হঠাৎ করেই ট্রেন্ডিং শুরু হয় নতুন নতুন ডায়ালগে। এই নিয়ে নেটিজেনদের মধ্যে চলতে থাকে মিম (হাস্যকর কনটেন্ট)

2026-05-18T22:04:44+00:00
2026-05-18T22:04:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কী রাগ করলা’ ফেসবুকের এই ট্রেন্ডের রহস্য কী?
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ২৪১)
এই ট্রেন্ডের রহস্য কী?
X

এই ট্রেন্ডের রহস্য কী?

ফেসবুকে হঠাৎ করেই ট্রেন্ডিং শুরু হয় নতুন নতুন ডায়ালগে। এই নিয়ে নেটিজেনদের মধ্যে চলতে থাকে মিম (হাস্যকর কনটেন্ট) তৈরির প্রতিযোগিতা। এবার নেটিজেনরা মজেছেন ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’ ডায়ালগে।

ফেসবুকে এখন ক্যাপশন, কমেন্ট বা ইনবক্সে সব জায়গায় দখল করে নিয়েছে একটা ডায়ালগ ‘কী রাগ করলা’। তবে ডায়ালগটির পেছনে রহস্য কী? যে কারণে এতটা ভাইরাল এই ডায়ালগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই ডায়ালগটির প্রচলন শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ততম রাস্তায় কাঁধে ঝোলা নিয়ে এক গণক সুঠাম দেহের অধিকারী এক যুবকের ভাগ্য বদলানোর উপায় বলে দিচ্ছেন। যেখানে ওই ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি 'রাগ করলা?' ডায়ালগটি উচ্চারণ করেন গণক ব্যক্তিটি। প্রতিটি বাক্যের শেষে একবার করে গণক ডায়ালগটি উচ্চারণ করেন। যেখান থেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে 'কী রাগ করলা' ডায়ালগের।

ভিডিওটিতে গণকের কথা বলার ভঙ্গি ও আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে প্রভাবিত করার প্রবণতা দেখেই হাস্যরসে মজেছেন নেটিজেনরা।

গণক ব্যক্তিটিকে কেউ কেউ নিজের বসের সঙ্গে তুলনা করছেন, কেউ আবার নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মধ্যে খুঁজে পাচ্ছেন গণকের প্রতিচ্ছবি। 





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy