ভেন্যু জটিলতায় পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নজিরবিহীন নাটকীয়তার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগের নির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হবে ফেডারেশন কাপের

2026-05-19T20:14:44+00:00
2026-05-19T20:14:44+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভেন্যু জটিলতায় পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নজিরবিহীন নাটকীয়তার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগের নির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হবে ফেডারেশন কাপের ফাইনাল। মঙ্গলবারের বদলে একদিন পিছিয়ে বুধবার মাঠ গড়াবে ম্যাচটি।

কিংস অ্যারেনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। দুপুরের দিকে কিংস গণমাধ্যমকর্মীদের জন্য তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাফুফেকে পাঠানো চিঠি পোস্ট করে। সেখানে, ফাইনাল থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে শিরোপা দেওয়ার অনুরোধ জানানো হয়।

এদিন সকাল ১০টায় বাফুফের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি বসেছিল জাতীয় দলের কোচ ও ফেডারেশন কাপ ইস্যুতে জরুরি সভায়। সেই সভা শেষে দুপুর ১টা ১০ মিনিটে বাফুফে তাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে সিদ্ধান্ত।

“বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’ এর ফাইনাল ম্যাচটি আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। ম্যাচটি আগামীকাল বুধবার, ২০ মে ২০২৬ তারিখ একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।”

বাফুফে ‘অনিবার্য কারণ’ বললেও কারণটা আসলে সবারই জানা। এই পরিস্থিতির শুরু কিছুদিন আগে বাফুফেকে চিঠি দিয়ে মোহামেডান জানায় কিংস অ্যারেনায় ফাইনাল খেলা নিয়ে আপত্তি জানালে। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সোমবার রাতে দুই পক্ষকে নিয়ে বসেছিলেন। সেখানেও সমাধান হয়নি। মোহামেডান তাদের অবস্থান থেকে সরেনি।

এমন টানাপোড়েনের মধ্যে ফাইনালের ঘণ্টা পাঁচেক আগে সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক সাক্ষরিত চিঠিতে নিজেদের অবস্থান জানিয়ে দেয় কিংস। বাফুফের অবস্থান ‘প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে চিঠির শেষাংশে তারা লিখে, “ফাইনাল বাতিলের এবং ফাইনালের অন্য দলকে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার অনুরোধ করছি।”

এরপর ফাইনালে ঘণ্টা চারেক আগে ফাইনালের ভেন্যু ঘিরে তৈরি হওয়া জটিলতার সমাধান করল বাফুফে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy