মিরপুরে নারী ক্রিকেটারদের জন্যও অনার্স বোর্ড

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মিরপুরে নারী ক্রিকেটারদের জন্যও যুক্ত হলো অনার্স বোর্ড। বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের দীর্ঘদিনের একটি আক্ষেপ দূর করলো বাংলাদেশ

2026-05-19T20:36:40+00:00
2026-05-19T20:36:40+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মিরপুরে নারী ক্রিকেটারদের জন্যও অনার্স বোর্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩৭)
মিরপুরে নারী ক্রিকেটারদের জন্যও যুক্ত হলো অনার্স বোর্ড।
X

মিরপুরে নারী ক্রিকেটারদের জন্যও যুক্ত হলো অনার্স বোর্ড।

মিরপুরে নারী ক্রিকেটারদের জন্যও যুক্ত হলো অনার্স বোর্ড। বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের দীর্ঘদিনের একটি আক্ষেপ দূর করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর স্টেডিয়ামে পুরুষ ক্রিকেটারদের জন্য অনার্স বোর্ড স্থাপন করা হয়েছিল। সেখানে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারদের নাম স্থান পেয়েছিল।
তবে নারী ক্রিকেটারদের জন্য এমন কোনো বোর্ড না থাকায় বিষয়টি নিয়ে হতাশা ছিল তাদের মধ্যে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, নারী ক্রিকেটারদের জন্যও এখন অনার্স বোর্ড স্থাপন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম লেখেন, ‘এই দুটি বোর্ডে গর্বের অক্ষরে খোদাই করা আছে আমাদের জাতীয় ক্রিকেটারদের নাম, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন উইমেনস ওয়ানডে ও টি২০।

তিনি আরও লিখেছেন, ‘মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেয়ালে ছেলেদের দলের অনার্স বোর্ড আছে। কিন্তু মেয়েদের অনার্স বোর্ড ছিল না। ওদের সঙ্গে বৈঠকের সময় ব্যাপারটি নিয়ে ওরা কিছুটা আক্ষেপ করেছিল। এখন একই প্রবেশমুখের আরেক পাশের দেয়ালে মেয়েদের অনার্স বোর্ডও করা হয়েছে এবং এটা ওদের প্রাপ্য।’

নারী ও পুরুষ ক্রিকেটারদের সমান মর্যাদার বিষয়টিও তুলে ধরেন তামিম। তিনি যোগ করেন, ‘নারী দল হোক বা পুরুষ দল, সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সবারই এই সম্মান প্রাপ্য। সবাই মিলেই আমরা বাংলাদেশের ক্রিকেট।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy