সিলেট টেস্টে শেষবেলায় তাইজুলের স্পিন ভেলকি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

প্রথম দুই সেশনে ৫ উইকেট তুলে নেয়ার পর তৃতীয় সেশনে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছিলেন পাকিস্তানের দুই ব্যপটসম্যান সালমান আলি

2026-05-19T20:55:55+00:00
2026-05-19T20:55:55+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিলেট টেস্টে শেষবেলায় তাইজুলের স্পিন ভেলকি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ২৭)
পাকিস্তানের বিপক্ষে উইকেট পেয়ে উচ্ছ্বসিত বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম
X

পাকিস্তানের বিপক্ষে উইকেট পেয়ে উচ্ছ্বসিত বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম

প্রথম দুই সেশনে ৫ উইকেট তুলে নেয়ার পর তৃতীয় সেশনে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছিলেন পাকিস্তানের দুই ব্যপটসম্যান সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান। এমন সময় ত্রাতা হয়ে আবির্ভূত হলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট টেস্টের চতুর্থ দিনের শেষবেলায় নতুন বল হাতে নিয়ে সালমান আলিকে ফিরিয়ে পাকিস্তানের শতরানের জুটি ভাঙার পর হাসান আলিকেও সাজঘরে ফেরালেন তিনি। 

ফলে সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা, আজ ম্যাচের শেষ দিনে তাদের দরকার আর মাত্র ৩ উইকেট। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। অবিশ্বাস্য কিছু ঘটিয়ে জয় পেতে তাদের চাই আরও ১২১ রান। শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে রিজওয়ান অপরাজিত আছেন ৭৫ রানে। তার ১৩৮ বলের ইনিংসে চার আটটি। অন্যপ্রান্তে সাজিদ খান খেলছেন ৯ বলে দুটি চারের সাহায্যে ৮ রানে।

তবে এদিন স্বাগতিকদের বোলিংয়ের মূল নায়ক টেস্টে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল। ৩১ ওভারে তিনটি মেডেনসহ ১১৩ রানে তার শিকার ৪ উইকেট। গতিময় তরুণ পেসার নাহিদ রানা ১৪ ওভারে দুটি মেডেনসহ ৫৮ রানে নিয়েছেন ২ উইকেট। বাকিটি গেছে মেহেদী হাসান মিরাজের ঝুলিতে।
যদিও এরআগে সালমান আলি আগাকে বোল্ড করার মধ্য দিয়ে পাকিস্তানের জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১৩৪ রানের জুটি গড়েন সালমান। তাদের এই জুটিতে রেকর্ড রান তাড়া করতে নেমে দুশ্চিন্তায় পড়ে যাওয়া পাকিস্তান জয়ের আশা দেখতে পায়।

চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৪১ রানে দুই ওপেনারের উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে অধিনায়ক শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজম ৯২ রানের জুটি গড়েন। একটা পর্যায়ে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৩৩ রান। এরপর মাত্র ২৯ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৩ উইকেট। বাবর আজম ৫২ বলে ৪৭ রান করে ফেরেন। ৬ রানে ফেরেন সৌদ।

যদিও লাঞ্চের আগে দুই উইকেট হারালেও হাল ধরেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। দুজন মিলে ৯০ রানের জুটিও পার করে ফেলেন। অস্বস্তি শুরু হয় স্বাগতিকদের। তবে সেই অস্বস্তি দূর করেছেন স্পিনার তাইজুল ইসলাম বাবর আজমকে ফিরিয়ে।

সিলেটে ৪৭ রান করা বাবর তাইজুলের বলে সাজঘরে ফিরেছেন। যদিও ভালো বলে আউট হননি তিনি। লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়ার পথে তাঁর ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ১৩৩ রানে তৃতীয় উইকেট হারিয়েছে সফরকারীরা। ৪টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।

বাবরের বিদায়ে ভেঙেছে শান মাসুদের সঙ্গে ৯২ রানের জুটি। তবে অধিনায়ক শান মাসুদ অপরাজিত আছেন ৫২ রাব করে। তার সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটার সৌদ শাকিল। এখন বোর্ডে তাদের রান ৩ উইকেটে ১৩৭। জয়ের জন্য দরকার আরও ৩০০ রান।

দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফেরেন সাজঘরে। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ।

আজান আওয়াইস পারেননি ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।
এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy