প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৩২ পিএম (ভিজিট : ৬৮)

X
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
হজযাত্রাকালে তাকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
জামায়াত সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন ডা. শফিকুর রহমান।