দেশের মানুষ জামায়াতকে কখনও ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাজনীতি

এলজিআরডি মন্ত্রী ওবিএনপির মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধিতা

2026-05-20T17:38:42+00:00
2026-05-20T17:38:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশের মানুষ জামায়াতকে কখনও ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৮০)
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল৷ আমরা কোনোমতে তাদের ক্ষমতায় আনতে পারি না৷ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। যারা মিথ্যাচার করে, দেশের মানুষ কখনও তাদের ক্ষমতায় আনবে না।

আজ বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি৷ এসময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

জামায়াতের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু দল আর গোষ্ঠী আছে যারা অপপ্রচার করছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাই না। বিএনপি সংস্কার করতে চায়না। যারা এটা বলেন, তারা মিথ্যা কথা বলেন। মিথ্যাচার করবেন না। জনগণ ক্ষমা করবে না। একটি দল আছে, যারা ধর্মের নামে রাজনীতি করে। খুব মিথ্যা কথা বলে। সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু নিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে৷ তারেক রহমান নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, এয়ারপোর্ট হবেই। বলার সঙ্গে সঙ্গে পুরো মাঠ উজ্জীবিত হয়ে উঠেছিল। আমরা সবাই যাতায়াত করতে পারব না, কিন্তু এটা আমাদের গর্ব। আমরা বলতে পারব, আমাদের একটি বিমানবন্দর আছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাইনা যে দু-দিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম, সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার সেটা আমরা রাতদিন পরিশ্রম করে করব।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy