রামিসা হত্যার বিচার দাবিতে রাজধানীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর মহিলা বিভাগের উদ্যোগে মিরপুর-১১ এলাকায় শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

2026-05-21T12:25:00+00:00
2026-05-21T12:25:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামিসা হত্যার বিচার দাবিতে রাজধানীতে মহিলা জামায়াতের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর মহিলা বিভাগের উদ্যোগে মিরপুর-১১ এলাকায় শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার পর এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। এ সময় তারা—‘বিচার চাই, বিচার চাই’, ‘হত্যার বিচার চাই’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, গত সাত দিনে সারাদেশে চারটি শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে বলেও দাবি জানান তারা।

একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এক নারী নেত্রী বলেন, ‘সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক। আপনারা যদি প্রকৃত সত্য তুলে ধরেন এবং আমাদের সঙ্গে আওয়াজ তোলেন, তাহলে হয়তো আর কোনো মায়ের বুক এভাবে খালি হবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই মা। নিহত শিশুটির বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে বারবার মনে হয়েছে, আজ যদি সেই জায়গায় আমার সন্তান থাকতো, তাহলে আমি কীভাবে বেঁচে থাকতাম? বিচার হলেও হয়তো কিছুটা শান্তি মিলবে, কিন্তু এমন নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি কোনো পরিবার কোনোদিন ভুলতে পারবে না।’
বক্তারা বলেন, একটি মানববন্ধন বা বিক্ষোভে থেমে গেলে চলবে না। সমাজের প্রতিটি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে হবে এবং সরকারের কাছে জবাবদিহিতা দাবি করতে হবে।

বক্তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলুন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান— নরপিশাচদের গ্রেপ্তারের পরও বিচারে দেরি কেন? একের পর এক ঘটনা ঘটে, আমরা প্রতিবাদ করি, তারপর সব থেমে যায়। এভাবে চলতে পারে না।




  বিষয়:   বাংলাদেশ  জামায়াত  বিক্ষোভ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy