স্বল্প জনবলেও সফলতার সাথে এগিয়ে চলছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সুষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার আসাতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতায় প্রাণ পেয়েছে। স্বল্প সংখ্যক

2026-05-21T16:53:40+00:00
2026-05-21T16:53:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বল্প জনবলেও সফলতার সাথে এগিয়ে চলছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১২৮)
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
X

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

সুষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার আসাতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতায় প্রাণ পেয়েছে। স্বল্প সংখ্যক জনবল নিয়েও  শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে চলছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি)। 

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতনের পর গত ২ ডিসেম্বর ২০২৪ তারিখে উপাচার্য হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার হয়। 

ডিসেম্বর ২০২৪ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত গত ১৬ মাসে বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গের কৃষি শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। 

বর্তমানে সীমিত সংখ্যক জনবল নিয়েও উপাচার্য মহোদয়ের নিরলস প্রচেষ্টায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে, যা অন্যান্য সমসাময়িক বিশ্ববিদ্যালয়  থেকে একটু আলাদা। 

অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিস্ট  সরকারের আমলে শুরুর দিকে ছাত্রছাত্রী তুলনায় শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সংখ্যা বেশি নিয়োগ দেয়া হয়েছিল যা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমান ভাইস চ্যান্সেলর সেটি করেননি। সুষ্ঠুভাবে সঠিক প্রক্রিয়ায় নিয়োগের জন্য  তিনি পরিপূর্ণরূপে নিয়োগ বোর্ড, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি, সিন্ডিকেট গঠনের জন্য অপেক্ষা করেছিলেন। ইন্টেরিম সরকারের সময় কমিটি গুলোর সদস্য মনোনয়ন পেতে বিলম্বিত হওয়ায় তিনি নিয়োগ প্রক্রিয়ায় যাননি। 

বর্তমান নির্বাচিত সরকার  আসার পর উপরোক্ত কমিটিগুলোতে পূর্ণাঙ্গ সদস্য মনোনীত হওয়ায় উপাচার্য মহোদয়  ১২ ই এপ্রিল  একাডেমিক কাউন্সিলের মিটিং এর পর  গত ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের ২য় সিন্ডিকেট সভা ও সফলভাবে সম্পন্ন করেছেন। সিন্ডিকেট সভায় দুটি অনুষদের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদনসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, যা একাডেমিক ও প্রশাসনিক গতিশীলতাকে আরও ত্বরান্বিত করেছে।

বর্তমান উপাচার্যের বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়  ২০২৫ থেকে  কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে  গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৯৪.৬৯% শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। 

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের (লেভেল-১, সেমিস্টার-১) চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়ে ফলাফল প্রকাশিত হয়েছে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় ব্যাচের মিড-টার্ম পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম সুস্ঠভাবে সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান ভাইস চ্যান্সেলের প্রচেষ্টায়  কৃষি গবেষণার পথ প্রশস্ত করতে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গবেষণা অনুদান প্রদান করেছে। 

শিক্ষার্থীদের জন্য মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও আউটকাম বেসড এডুকেশন (OBE) নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে ব্যবহারিক পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। 

অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি সেমিনার এবং ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। 

এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করার ১ম ব্যাচ থেকেই শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের (অস্থায়ী)ব্যবস্থা করা হয়েছে। উপাচার্য মহোদয়ের প্রচেষ্টায় বর্তমানে ছেলে এবং মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ে দুটি আলাদা আবাসিক হল (অস্থায়ী) এর ব্যবস্থা করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

তিনি বলেন, কুড়িকৃবি প্রশাসন, কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদনকৃত নীতিমালা অনুসরণ করে লিখিত, ডেমো/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি আরও জানান যে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও বেগবান করতে শীঘ্রই একটি নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তিনি এও সতর্ক করেন যে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো লোকের সাথে কেউ যেন অসৎ উপায়ে চেষ্টা না করে, এটি অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা উপাচার্য মহোদয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বর্তমানে কিছু অভিজ্ঞ খণ্ডকালীন, গেস্ট টিচার এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছেন, যার ফলে প্রথম ও দ্বিতীয় ব্যাচের একাডেমিক কার্যক্রম সাফল্যের সাথে সুচারুরূপে পরিচালিত  হচ্ছে। 

আশা করা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঠিক সময়ে অনুদান পেলে  উপাচার্য মহোদয়ের এই বলিষ্ঠ নেতৃত্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আধুনিক ও বিশ্বমানের গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

দ্বিতীয় সিন্ডিকেটে কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের  গৃহীত পদক্ষেপ এর সাথে সামঞ্জস্য রেখে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি ইনস্টিটিউট খোলার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত  হয়।

১. চর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট 
২. ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট 
৩. ফ্রেশওয়াটার  ফিসারিজ  রিসার্চ ইনস্টিটিউট
৪. ভেজিটেবলস এন্ড ফ্রুটস রিসার্চ ইনস্টিটিউট

গত সিন্ডিকেটে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন রোভার স্কাউট ল্যাঙ্গুয়েজ ক্লাব ডেবেটিং সোসাইটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় চালু করার পদক্ষেপ নেয়া হয়।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy