বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে সুযোগ পাওয়ার পর আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। কাতার বিশ্বকাপের পরে এই প্রথম

2026-05-21T20:45:44+00:00
2026-05-21T20:45:44+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৪৮)
নেইমার জুনিয়র-ফাইল ছবি
X

নেইমার জুনিয়র-ফাইল ছবি

ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে সুযোগ পাওয়ার পর আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। কাতার বিশ্বকাপের পরে এই প্রথম ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের হয়ে খেলা নেইমারের ডান পায়ের কাফ মাসলে ২ মিলিমিটারের একটি ছোট চোট ধরা পড়েছে।

আর এই চোটের কারণে আসন্ন সাউথ আমেরিকান কাপে সান লরেঞ্জো এবং ব্রাজিলিয়ান সিরি এ-তে গ্রেমিওর বিপক্ষে সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করবেন এই ব্রাজিলীয়ান ফরোয়ার্ড।  বিশ্বকাপ শুরুর আগে নেইমারের এমন চোট ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে সান্তোসের মেডিকেল টিমের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের চোট গুরুতর নয়। আগামী সপ্তাহেই তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং ব্রাজিলের ক্যাম্পে যোগ দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

নেইমার দীর্ঘ সময় পর আবার জাতীয় দলে ডাক পাওয়ার পর খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সান্তোস টিভিতে তিনি বলেছিলেন, “আমি কয়েক ঘণ্টা ধরে কেঁদেছিলাম। কারণ এই জায়গায় ফিরে আসা সহজ ছিল না। দলের নাম ঘোষণার পর মনে হলো যে সব কষ্ট সার্থক হয়েছে।”

বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্রাজিল ৩১ মে রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে এবং এরপর মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোতে নেইমার খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই। আগামী বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। বাকি দুই দল হলো হাইতি এবং স্কটল্যান্ড।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy