জানা গেল নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জড়িতদের নাম-পরিচয়!

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ঝিনাইদহে নাসীরুদ্দীনপাটোয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনায় অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।আজ শুক্রবার (২২

2026-05-22T19:36:17+00:00
2026-05-22T19:36:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জড়িতদের নাম-পরিচয়!
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৪৭২)
পোস্টের ছবিটি যুক্ত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
X

পোস্টের ছবিটি যুক্ত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

ঝিনাইদহে নাসীরুদ্দীনপাটোয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনায় অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 

আজ শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। যেখানে তিনি পাটোয়ারীর সঙ্গে থাকা দুজন ‘শিবিরের সন্ত্রাসী’ সাধারণ জনতার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করেছে বলেও অভিযোগ তুলেন।

ফেসবুক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লিখেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাছির উদ্দীন পাটোয়ারী।

তিনি আরও লেখেন, আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসিরুদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাছির উদ্দীন পাটোয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

পোস্টে তিনি অস্ত্রধারী দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, অস্ত্রধারী এই দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় নিচে দেওয়া হলো-

১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ।

২. আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা।

ফেসবুক পোস্টের শেষাংশে ছাত্রদলের সাধারণ সম্পাদক লেখেন, ‘অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ রইলো।’





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy