হামের রোগীদের চিকিৎসায় ঈদে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হাম রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের ঈদের সময় ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বাস্থ্য ও

2026-05-23T14:49:06+00:00
2026-05-23T14:49:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হামের রোগীদের চিকিৎসায় ঈদে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৩২)
X

হাম রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের ঈদের সময় ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শনিবার (২৩ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি আছে, সেসব হাসপাতালে ঈদের ছুটিতে চিকিৎসক ও নার্সরা দায়িত্বে থাকবেন। ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, তাই সতর্কতা অবলম্বন করা জরুরি। ঈদের সময় ভিড় এড়িয়ে চলা এবং আক্রান্ত শিশুদের ভ্রমণ না করানোর পরামর্শ দেন তিনি।

তিনি উল্লেখ করেন, টিকা নেওয়ার পরও কিছু ক্ষেত্রে রোগ হতে পারে, তবে সংক্রমণ ঝুঁকি কমে যায়। এ কারণে জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

ঈদের সময় সম্ভাব্য ভিড় ও যাতায়াতের কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy