প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:০৯ পিএম (ভিজিট : ২৬)

X
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫০৭ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৩৮৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, আর ৪৫ হাজার ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।