বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাবে নিজ দেশে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করতে বাধ্য হয়েছে কঙ্গো। এবার তো আরও বিধিনিষেধের মুখে পড়েছে

2026-05-23T21:22:45+00:00
2026-05-23T21:22:45+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ২৮)
কঙ্গো জাতীয় ফুটবল দল।
X

কঙ্গো জাতীয় ফুটবল দল।

প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাবে নিজ দেশে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করতে বাধ্য হয়েছে কঙ্গো। এবার তো আরও বিধিনিষেধের মুখে পড়েছে তারা। বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, মার্কিন দেশে প্রবেশের আগে তাদের ২১ দিনের আইসোলেশনে থাকতে হবে! 

হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি শুক্রবার ইএসপিএনকে জানান, ফিফা, কঙ্গোর জাতীয় দল এবং তাদের সরকারকে বিষয়টি ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বেলজিয়ামে অনুশীলনে থাকা কঙ্গো দলকে একটি সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে বলা হয়েছে।

জুলিয়ানি বলেছেন, ‘আমরা কঙ্গোকে পরিষ্কারভাবে জানিয়েছি, ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিন সুরক্ষা বলয়য়ের অখণ্ডতা বজায় রাখতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘কঙ্গো সরকারকেও স্পষ্টভাবে বলা হয়েছে, যদি তারা এই বলয় বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি নাও পেতে পারে। এ বিষয়ে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এখন পর্যন্ত ৮২টির মতো ইবোলা আক্রান্তের ঘটনা ঘটেছে। মৃত্যুর তথ্য পাওয়া গেছে ৭ জনের। এছাড়া সন্দেহভাজন সংক্রমণের ঘটনা প্রায় ৭৫০টি ও ১৭৭ জনের সন্দেহভাজন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

এই প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাস, যার এখনো কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই।

কঙ্গো দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এর আগে ১৯৭৪ সালে, যখন দেশটির নাম ছিল জায়ার, তখন তারা প্রথমবার বিশ্বকাপে খেলেছিল।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে কঙ্গো দল হিউস্টনকে তাদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে। ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘কে’-তে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy