জয় দিয়ে লিগ শেষ আবাহনী ও মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সারা দেশ। প্রতিবাদ ও বিচারের দাবি উঠেছে

2026-05-23T22:01:35+00:00
2026-05-23T22:01:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ফুটবল লিগ
জয় দিয়ে লিগ শেষ আবাহনী ও মোহামেডানের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:০১ পিএম   (ভিজিট : ৫৩)
লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
X

লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সারা দেশ। প্রতিবাদ ও বিচারের দাবি উঠেছে সর্বত্র। বাংলাদেশ ফুটবল লিগে শেষ রাউন্ডে একই দাবি লিখিত ব্যানার নিয়ে মাঠে এলেন মোহামেডানের খেলোয়াড়েরা। আগেই শিরোপা জিতে নেওয়া বসুন্ধরা কিংসের জয়, আবাহনীর দ্বিতীয় হয়ে লিগ শেষের চেয়েও মোহামেডানের এই উদ্যোগ আলাদাভাবে ছুঁয়ে গেল সবাইকে।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে ম্যাচে নামার আগে ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার রামিসার জন্য ‘জাস্টিস ফর রামিসা’ লেখা ব্যানার নিয়ে মাঠে আসে মোহামেডানের খেলোয়াড়েরা। গত মঙ্গলবার আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই নৃশংশতায় ক্ষোভে ফেটে পড়েছে সারা দেশ। এরই মধ্যে ধর্ষকের শাস্তি ও নারীর নিরাপত্তা দাবি উঠেছে জোরালভাবে। সেই দাবির সাথে একাত্ম হলো মোহামেডানও।

মাঠের লড়াইয়ে সৌরভ দেওয়ানের হ্যাটট্রিকে ব্রাদার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। সাদাকালো জার্সিধারীদের অন্য দুই গোলদাতা শাফিউল হোসেন ও মোজাফ্ফর মোজাফ্ফরভ। লিগ শিরোপা ধরে রাখার আশা মোহামেডানের গুঁড়িয়েছিল অনেক আগেই। জয় দিয়ে লিগ শেষের তুষ্টি সঙ্গী হলো তাদের। ১৮ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে শেষ করল আব্দুল কাইয়ুম সেন্টুর দল।


আবাহনী শেষ করল ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে। লিগের শেষ ম্যাচে এমেকা ওগবাহ, সুলেমানে দিয়াবাতে ও শেখ মোরসালিনের গোলে ৪-০ ব্যবধানে জিতেছে তারা। অন্য গোলটি নিক্সন চাকমার আত্মঘাতী।

কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। লিগ জয়ীদের যদিও শুরুটা ছিল না ভালো। ২৮তম মিনিটে বেন কুয়াত্তারার গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো দুটি, মুজিবুর রহমান জনি ও শাহরিয়ার ইমনের গোলে জিতে কিংস। ১৮ ম্যাচে ১২ জয়, পাঁচ ড্র ও এক হারে ৪১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল তারা।

দিনের অন্য দুই ম্যাচে ফর্টিস এফসির সাথে ২-২ ড্র করেছে পিডব্লিউডি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি। ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ফর্টিস, ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ করল পুলিশ।


লিগ থেকে অবনমিত হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে আরামবাগ ও ফকিরেরপুল। ১৪ ও ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে নবম ও দশম হয়েছে তারা।

অনুমিতভাবেই লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছে দোরিয়েলতন, কিংসের এই ব্রাজিলিয়ান জালের দেখা পেয়েছেন ১৯বার। দ্বিতীয় স্থানে থাকা ফর্টিস এফসির পা ওমার বাবু গোল ১৩টি। গোলদাতার তালিকায় সেরা দশের আট জনই বিদেশি; দুজন স্থানীয়। বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম ও আবাহনীর মোরসালিনের গোল ৬টি করে।
:






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy