আমার কোন ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা ওয়াজ মাহফিলে তাকে হত্যাযোগ্য করে তোলার মতো বক্তব্য দিয়েছেন।

2026-05-24T12:44:04+00:00
2026-05-24T12:44:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমার কোন ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:৪৪ পিএম   (ভিজিট : ৮০)
আমির হামজা, রাশেদ খাঁন
X

আমির হামজা, রাশেদ খাঁন

বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা ওয়াজ মাহফিলে তাকে হত্যাযোগ্য করে তোলার মতো বক্তব্য দিয়েছেন। এক ফেসবুক পোস্টে এই অভিযোগ তুলে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রাশেদ খাঁন জানান, ‘ইতোপূর্বে এক ওয়াজমাহফিলে আমির হামজা তার সম্পর্কে বলেছিলেন, তার চোদ্দগুষ্টি আওয়ামী লীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবেনা, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’

রাশেদ খাঁন মনে করেন, টকশোতে আমির হামজার কার্যক্রম তুলে ধরার কারণেই তিনি এই বক্তব্যের লক্ষ্যবস্তু হয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে।’

রাজনৈতিক সমালোচনা আর ধর্মীয় মঞ্চ থেকে দেওয়া বক্তব্যের পার্থক্য টেনে তিনি লেখেন, ‘রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোন বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। 

কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।’

সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি আরও লেখেন, ‘তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার উপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোন ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।’




  বিষয়:   বিএনপি  জামায়াত  রাশেদ খাঁন 



Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy