চবিতে ‘পর্দা কর্নার’ নিয়ে ছাত্রদল নেতার কটাক্ষপূর্ণ পোস্ট ভাইরাল

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্দাশীল নারী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনে ‘ছাত্রী কর্নার’ স্থাপন করা হয়েছে।এ

2026-05-24T15:47:13+00:00
2026-05-24T15:47:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চবিতে ‘পর্দা কর্নার’ নিয়ে ছাত্রদল নেতার কটাক্ষপূর্ণ পোস্ট ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্দাশীল নারী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনে ‘ছাত্রী কর্নার’ স্থাপন করা হয়েছে। 

এ উদ্যোগকে কেন্দ্র করে কটাক্ষপূর্ণ পোস্ট করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমান। পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

গতকাল বৃহস্পতিবার দুই অনুষদের ক্যান্টিনে চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ‘ছাত্রী কর্নার’ স্থাপন করে। এরপরই ফেসবুক পোস্টে কটাক্ষপূর্ণ মন্তব্য করেন ওই ছাত্রদল নেতা।

ফেসবুক পোস্টে সাকিফ রহমান লেখেন, সেন্ট্রাল ফিল্ডে

আলাদা করে পর্দা দিয়ে কিছু অংশকে ছাত্রী কর্নার করা যেতে পারে। একইসাথে ঝুপড়িগুলোর মধ্যেও মাঝখানে পর্দা দিয়ে ছাত্রী কর্নার করলে মন্দ হয় না। কাটাপাহাড় রোডেও পার্টিশন দেয়া যেতে পারে। শাটলের মাঝেও পর্দা দেয়া যায়। ওহ ক্লাসরুমকেও পর্দা দিয়ে দুইভাগে ভাগ করার কথা তো বললামই না। 

এভাবে পুরো বিশ্ববিদ্যালয়কে ‘ছাত্রী কর্নারের’ আওতায় আনা গেলে পর্দা করতে সুবিধা হবে। হায়রে চবি, হায়রে শিবির, হায়রে ছাত্রীসংস্থা; কত রঙ্গলিলা দেখাইলা।

ছাত্রদল নেতার এই ফেসবুক পোস্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, এই ছেলে বাস্তবে আমার পরিচিত, এখনো আমার ফ্রেন্ডলিস্টেও আছে। 

আগে কট্টর ছাত্রলীগ করত, এখন ছাত্রদলের পতাকাতলে গিয়ে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে। চাকসুর উদ্যোগে ফ্যাকাল্টির ক্যান্টিনগুলোতে হিজাবি-নিকাবি মেয়েরা যেন মুখ খুলে অনায়াসে পর্দা মেইনটেইন করে খাবার খেতে পারে, সেজন্য আলাদা কর্নারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এতেই এই ছাত্রদল নেতার ঘুম হারাম! শিবিরের বিরোধিতা করতে গিয়ে সে ইসলামের একটি ফরজ বিধান নিয়েই প্রকাশ্যে তুচ্ছতাচ্ছিল্য করছে। 

ক্যাম্পাসের অন্য কোনো জায়গায় মেয়েদের মুখ খোলার বাধ্যবাধকতা নেই; শুধু খাবার খাওয়ার সময়ই তা প্রয়োজন হয়। এই বেসিক কমনসেন্সটুকুও তার মধ্যে নেই!

এর আগে চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা ক্যান্টিনে আলাদা ছাত্রী কর্নার চালুর প্রসঙ্গে বলেন, প্রত্যেক ফ্যাকাল্টিতে এমন অনেক নারী শিক্ষার্থী আছেন, যারা পর্দা মেইনটেইন করেন। তাদের চাহিদার জায়গা থেকে ক্যান্টিনে আলাদা একটি পর্দার কর্নার করার দাবি ছিল, যাতে তারা স্বাচ্ছন্দ্যে বসে খাবার খেতে পারেন। 

সেই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কল্যাণার্থে চাকসুর পক্ষ থেকে বিবিএ ও সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনে পর্দাশীল শিক্ষার্থীদের জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে।

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমান আমার দেশকে বলেন, আমার এই পোস্টটি ছিল স্যাটায়ারমূলক। আমি পর্দা নিয়ে কোন বিদ্বেষ থেকে এই পোস্ট করিনি।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy