প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:২০ পিএম (ভিজিট : ৮৪)

X
ছবি : প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মিলনায়তনের সামনে পৌঁছামাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ দল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।