ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ওপর সরকারের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

2026-05-25T10:32:36+00:00
2026-05-25T10:32:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি জামায়াতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৩২ এএম   (ভিজিট : ৬৩৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ওপর সরকারের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ মে) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার একের পর এক ‘হঠকারী সিদ্ধান্ত’ নিয়ে দেশের ব্যাংকিং ব্যবস্থা ও আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এর ফলে ব্যাংকের কোটি কোটি গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ‘পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর’। এ ধরনের নিয়োগকে তিনি ‘খাল কেটে কুমির আনার শামিল’ বলে মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, ব্যাংকিং খাত থেকে ‘আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের’ বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং তাদের রক্ষার পথ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে তিনি সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক-এর পদক্ষেপেরও সমালোচনা করেন এবং নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি জানান।

বিবৃতিতে তিনি দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপসারণ, লুণ্ঠিত অর্থ ফেরত আনা এবং যোগ্য, সৎ ও ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের আহ্বান জানান।

তিনি বলেন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy