খুলনায় জামায়াত নেতা বহিষ্কার, তোলপাড়

অনলাইন ডেস্ক

রাজনীতি

খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং উচ্চপদস্থ নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে রাড়ুলী ইউনিয়নের জামায়াত নেতা শেখ মহিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে

2026-05-31T09:36:40+00:00
2026-05-31T09:36:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় জামায়াত নেতা বহিষ্কার, তোলপাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৯:৩৬ এএম   (ভিজিট : ২৫৪)
শেখ মহিবুল্লাহ
X

শেখ মহিবুল্লাহ

খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং উচ্চপদস্থ নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে রাড়ুলী ইউনিয়নের জামায়াত নেতা শেখ মহিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। গত ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের সই করা এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 


চিঠিতে বলা হয়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের সদস্য (রুকন) মহিবুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করার পাশাপাশি দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেখ মহিবুল্লাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়।

কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ঈদুল আজহার পরদিন ২৯ মে ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণা অনুযায়ী তিনি ও তার অনুসারীরা মোটরসাইকেল শোডাউন করেন।

এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সে কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

তিনি বহিষ্কারের চিঠি পেয়েছেন বলেও জানান। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।




  বিষয়:   খুলনা  জামায়াত  পাইকগাছায 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy