বড় হারে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দলকে শক্ত ভিত গড়ে দিতে ব্যর্থ হলেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। একপ্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত খেললেও বাংলাদেশ নারী

2026-05-31T19:21:19+00:00
2026-05-31T19:21:19+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বড় হারে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৩৫)
ওমেন্স টি২০ বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি পর্বের শুরুটা ভালো হলো না।  স্কটল্যান্ডের কাছে পাত্তা পেল না বাংলাদেশের মেয়েরা-ইন্টারনেট
X

ওমেন্স টি২০ বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি পর্বের শুরুটা ভালো হলো না। স্কটল্যান্ডের কাছে পাত্তা পেল না বাংলাদেশের মেয়েরা-ইন্টারনেট

দলকে শক্ত ভিত গড়ে দিতে ব্যর্থ হলেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। একপ্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত খেললেও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বড় সংগ্রহ এনে দিতে পারলেন না দলীয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্যাথরিন ব্রাইসের ফিফটিতে সহজেই জয় পেল স্কটল্যান্ড।

ওমেন্স টি২০ বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি পর্বের শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। এডিনবরায় ত্রিদেশীয় সিরিজে শনিবার রাতে তাদের গুঁড়িয়ে ৮ উইকেটের জয় তুলে নিল স্কটিশরা। সফরকারীদের ১৩৩ রান ২৬ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা।

৩৯ বলে অপরাজিত ৪৬ রান করতে একটি ছক্কা ও পাঁচটি চার মারেন নিগার। বাংলাদেশের আর কেউ ২৫ রানও করতে পারেননি। ২২ রান করে আসে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথরিন ব্রাইস দলকে জিতিয়ে ফেরেন তিন ছক্কা ও চারটি চারে ৩২ বলে ৫৪ রান করে। ম্যাচ সেরার পুরস্কার অবশ্য জেতেন ৪ ওভারে স্রেফ ১১ রান দিয়ে ১ উইকেট নেওয়া স্কটিশ পেসার গ্যাব্রিয়েলা ফন্টেলা।

এরআগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ভালো শুরুর আভাস দিয়ে তৃতীয় ওভারে ফিরে যান দুই চারে ১২ রান করা জুয়াইরিয়া ফেরদৌস। ষষ্ঠ ওভারে বিদায় নেন ১১ রান করতে ১৬ বল খেলা দিলারা আক্তার।

রান আউটে কাটা পড়েন শারমিন আক্তার। এরপর দলকে টানেন নিগার। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন সোবহানা। তাদের জুটিতে আসে ৪২ রান। একটি করে ছক্কা-চারে মেরে ফিরে যান স্বর্ণাও। অধিনায়ক নিগার শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে লড়ার মতো একটা পুঁজি এনে দেন।

বোলিংয়ে শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম ওভারে কেবল এক রান দেন পেসার মারুফা আক্তার। পরের দুই ওভারে দুটি করে চার মেরে দেন ডার্সি কার্টার। পঞ্চম ওভারে আক্রমণে এসেই তার আগ্রাসন থামান রিতু মনি।

পরে ৪৭ রানের যুগলবন্দি গড়েন ক্যাথেরিন ফ্রেজার ও ক্যাথরিন ব্রাইস। স্বর্ণার বলে কট বিহাইন্ড হন ফ্রেজার। এরপর প্রতিপক্ষের আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই বোন ক্যাথরিন ব্রাইস ও সারাহ ব্রাইস।

একই মাঠে রোববার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে এবারের টি২০ বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের গ্রুপে আছে ডাচরাও।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩/৫ (দিলারা ১১, জুরাইরিয়া ১২, শারমিন ১০, নিগার ৪৬*, সোবহানা ২২, স্বর্ণা ২২, রাবেয়া ২*; ক্যাথরিন ৩-০-২৪-১, ফন্টেলা ৪-১-১১-১, গর্ডন ৪-০-২১-১, অ্যাবেল ৩-০-২৩-০, মাকসুদ ২-০-১৪-১, ফ্রেজার ২-০-১৮-০, প্রিয়ানাজ ২-০-১৯-০)

স্কটল্যান্ড: ১৫.৪ ওভারে ১৩৪/২ (কার্টার ২৩, ফ্রেজার ২৮, ক্যাথরিন ব্রাইস ৫৪*, সারাহ ২৩*; মারুফা ৩-০-১৬-০, নাহিদা ৩-০-৩০-০, রাবেয়া ২-০-১৪-০, রিতু ৪-০-৩৪-১, ফাহিমা ১-০-১৩-০, স্বর্ণা ২-০-১৯-১, সোবহানা ০.৪-০-৮-০)

ফল: স্কটল্যান্ড ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: গ্যাব্রিয়েলা ফন্টেলা







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy