বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ নিয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও

2026-06-01T18:38:58+00:00
2026-06-01T18:38:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ নিয়ে যা বললেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৬১)
তাসনিম জারা
X

তাসনিম জারা

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। 

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‌‘তাসনিম জারার সাথে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল’। আরও দাবি করছেন যে ‘জারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’

কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। আমি বিএনপি বা অন্য কোনো দলের সাথে কখনো এমন কোনো আলোচনা করিনি।

তাসনিমা জারা আরও লেখেন, যারা এই মিথ্যা ছড়াচ্ছেন তাদের কাছে প্রশ্ন করুন কবে, কোথায়, কার সঙ্গে এই ‘নেগোসিয়েশন’ হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কিছু কখনো ঘটেনি।

তিনি বলেন, এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy