৭. আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে লুকা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের মঞ্চে জিদান নামটি আবারও ফিরছে। তবে এবার ফ্রান্সের নীল জার্সিতে নয়, আলজেরিয়ার সবুজ-সাদা রঙে। কিংবদন্তি ফুটবলার জিনেদিন

2026-06-01T21:02:51+00:00
2026-06-01T21:02:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
৭. আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে লুকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৩৫)
লুকা জিদান।
X

লুকা জিদান।

বিশ্বকাপের মঞ্চে জিদান নামটি আবারও ফিরছে। তবে এবার ফ্রান্সের নীল জার্সিতে নয়, আলজেরিয়ার সবুজ-সাদা রঙে। কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। এক সময় ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করা এই গোলরক্ষক শেষ পর্যন্ত পূর্বপুরুষদের দেশ আলজেরিয়াকে বেছে নিয়েছেন। তার সঙ্গে অভিজ্ঞ রিয়াদ মাহরেজ ও নাবিল বেনতালেবকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশটি।

২৮ বছর বয়সি লুকা জিদান আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। তবে গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলতে গিয়ে চোয়াল ও থুতনিতে চোট পান তিনি। লুকা ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দল পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। পরে তার দাদা-দাদির জন্মভূমি আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

লুকার বাবা জিনেদিন জিদান ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে নিজেদের মাটিতে শিরোপা জিতিয়েছিলেন। ২০০৬ বিশ্বকাপ ফাইনালেও গোল করেছিলেন, কিন্তু ইতালির বিপক্ষে সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আলজেরিয়া। তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।

আলজেরিয়ার বিশ্বকাপ দল : গোলরক্ষক: উসামা বেনবত, মেলভিন মাস্তিল, লুকা জিদান। ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রাফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির শেরগুই, জাওয়েন হাজদাম, আইসা মান্দি, মোহাম্মদ আমিন তুগাই। মিডফিল্ডার: হুসেম আওয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি। ফরোয়ার্ড: মোহাম্মদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেদজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ ও আনিস হাজ মুসা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy