ফাহিমার পরিবারকে সান্ত্বনা দিলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

সিলেটের আলোচিত অপহরণ, ধর্ষণচেষ্টা ও হত্যাকাণ্ডের শিকার চার বছরের শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

2026-06-02T13:54:20+00:00
2026-06-02T13:54:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাহিমার পরিবারকে সান্ত্বনা দিলেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ৮৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিলেটের আলোচিত অপহরণ, ধর্ষণচেষ্টা ও হত্যাকাণ্ডের শিকার চার বছরের শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

সোমবার (২ জুন) নিহত ফাহিমার বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় তিনি বলেন, শিশু ফাহিমার ওপর সংঘটিত নৃশংস ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। বিচারহীনতা ও বিলম্বিত বিচারের সংস্কৃতির কারণে এ ধরনের অপরাধ বারবার ঘটছে বলেও তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান ফাহিমা হত্যা মামলার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় পরিবারের সদস্যরা তাদের সন্তান হারানোর বেদনা এবং ঘটনার বিভিন্ন দিক তার কাছে তুলে ধরেন। তিনি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, শিশু ফাহিমা আক্তারের অপহরণ, ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবি জানানো হচ্ছে।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন।




  বিষয়:   সিলেট  জামায়াত  অপহরণ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy