ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন হাসান মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় দলের পেসার হাসান মাহমুদের জন্য ১ জুন দিনটি হয়ে থাকল বিশেষ এক উপলক্ষ। এই দিনে লংকা

2026-06-02T21:59:01+00:00
2026-06-02T21:59:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন হাসান মাহমুদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ৯৩)
হাসান মাহমুদ
X

হাসান মাহমুদ

বাংলাদেশ জাতীয় দলের পেসার হাসান মাহমুদের জন্য ১ জুন দিনটি হয়ে থাকল বিশেষ এক উপলক্ষ। এই দিনে লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পাওয়ার পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট থেকেও ডাক পেয়েছেন এই ডানহাতি পেসার। ইংলিশ কাউন্টির দল কেন্টের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। 

সম্প্রতি চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন হাসান। পুনর্বাসন শেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের পরবর্তী পর্ব দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। মাঠে ফেরার আগেই এলো দুটি সুখবর।

ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সানকে দেওয়া এক প্রতিক্রিয়ায় হাসান বলেন, একই দিনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি ক্রিকেট থেকে সুযোগ পাওয়া তার জন্য দারুণ আনন্দের বিষয়। দীর্ঘদিনের পরিশ্রম ও ধৈর্যের ফল হিসেবেই তিনি এটিকে দেখছেন।

হাসান জানান, ইংল্যান্ডে অবস্থানকালে তিনি কেন্টের সঙ্গে অনুশীলন করেছেন। সেখানে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট তার বোলিংয়ে সন্তুষ্ট ছিলেন। ইতোমধ্যে স্পোর্টস ভিসাও হাতে পেয়েছেন বলে জানান তিনি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেলেই চলতি মৌসুমে কাউন্টি ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলতে চান এই পেসার।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর আগে কাউন্টি ক্রিকেটে খেলেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব খেলেছিলেন সারে ও উরচেস্টারশায়ারের হয়ে, মুস্তাফিজ প্রতিনিধিত্ব করেছিলেন সাসেক্সকে। এছাড়া ২০১০ সালে নটিংহ্যামশায়ারের  হয়ে কাউন্টিতে সুযোগ পেলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি তামিম ইকবালের।

এদিকে, এলপিএলের এবারের আসরে হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy