আওয়ামী লীগের পাতানো ফাঁদে পড়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুর প্রতিনিধি

রাজনীতি

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।আজ শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর

2026-06-05T20:58:24+00:00
2026-06-06T16:32:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের পাতানো ফাঁদে পড়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৪:৩২ পিএম  (ভিজিট : ১০৪)
নাসীরুদ্দীন পাটওয়ারী  ।  ফাইল ছবি
X

নাসীরুদ্দীন পাটওয়ারী । ফাইল ছবি

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। 

আজ শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১-২ দিন আগে সরকার আমাদের খুনিদের সঙ্গে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, যারা আজ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তারাই আপনার বাবার হত্যাকারী, তারাই আপনার মায়ের ওপর নির্যাতনের জন্য দায়ী। তারাই বিএনপির অসংখ্য নেতাকর্মীর হত্যাকারী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীও তাদের হাতে নির্যাতিত ও নিহত হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা ট্র্যাজেডিসহ দেশের বিভিন্ন আলোচিত ঘটনার বিচার ও সত্য উদঘাটনের দাবি এখনো মানুষের মধ্যে রয়েছে।

একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, একটা নির্বাচিত সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ। তারা বলেছে এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy