এবার এনসিপির ওপর হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

অনলাইন ডেস্ক

রাজনীতি

প্যান্ডেল ভেঙে দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির উদ্যোগে ফল উৎসব করা যায়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2026-06-06T20:00:41+00:00
2026-06-06T20:00:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার এনসিপির ওপর হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৬৭)
নাসীরুদ্দীন পাটওয়ারী  ।  ফাইল ছবি
X

নাসীরুদ্দীন পাটওয়ারী । ফাইল ছবি

প্যান্ডেল ভেঙে দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির উদ্যোগে ফল উৎসব করা যায়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

আজ শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।             

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজ (শনিবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে একটি ফল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। আজ সকালে আমরা পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করলে তা আবারও ভেঙে দেওয়া হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়। এ সময় হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীরা আহত হন এবং কয়েকজন রক্তাক্ত হয়েছেন।     

এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন এনসিপির এ নেতা।  

একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যেন তারা এ ধরনের দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে সহযোগিতা করেন।  





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy