জামায়াত আমিরের সঙ্গে আইসিএপিপির সেক্রেটারি জেনারেলের বৈঠক

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স

2026-06-08T13:18:34+00:00
2026-06-08T13:18:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামায়াত আমিরের সঙ্গে আইসিএপিপির সেক্রেটারি জেনারেলের বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:১৮ পিএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সংয়ের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও  বেঠক  অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইসিএপিপির সেক্রেটারিয়েট অফিসার মি. পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে মি. ওহ সং আইসিএপিপির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি জানান, আইসিএপিপির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে। 

ওই সভায় অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়।

এ ছাড়া আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্তর্ভুক্তির বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy