ছাত্রলীগের মিছিলে নিরাপত্তা নিয়ে এনসিপি নেতার অডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

রাজনীতি

চট্টগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ) মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার কথোপকথনের একটি

2026-06-09T07:48:38+00:00
2026-06-09T07:48:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগের মিছিলে নিরাপত্তা নিয়ে এনসিপি নেতার অডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৪৮ এএম   (ভিজিট : ১৭৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চট্টগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ) মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়েছে। গত ১৪ মে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। সম্প্রতি অডিওটি আবার ছড়িয়ে পড়ায় নগরীতে আলোচনার জন্ম দিয়েছে।

কয়েকটি রাজনৈতিক সূত্র জানায়, কথোপকথনের এক প্রান্তে ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ। অপর প্রান্তে থাকা ছাত্রলীগ পরিচয় দেওয়া ব্যক্তি সম্পর্কে জানা যায়নি। অডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় ২০ মে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। মামলাটি করেন হুজ্জাতুল ইসলাম। মামলায় এনসিপির ছয় নেতাকে আসামি করা হয়েছে।

হুজ্জাতুল হুজ্জাতুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এনসিপির সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়।

অডিওতে যা আছে

শুরুতে হুজ্জাতুলের সঙ্গে কথা বলা ওই ব্যাক্তিকে বলতে শোনা যায়, ‘ব্রো, আপনাকে বারবার বিরক্ত করছি। রনি ভাইয়ের সঙ্গে ও জনি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তারা কালকে ছাত্রলীগের মিছিলটা করতে বারণ করেছেন। কখন হবে, আমি আপনাকে জানায় দেব। আপনি একটু তথ্য দেবেন।’

জবাবে হুজ্জাতুল বলেন, ‘তবে আমি যেভাবে ঈমানদারির সঙ্গে আমানতদারি রক্ষা করছি, আমি আশা করছি, আপনারাও সেটা রক্ষা করবেন।’

তখন অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আপনার বিষয়ে রনি ভাইয়ের সঙ্গে প্রতিদিনই কথা হয়। আপনি বোধহয় আমাকে বিশ্বাস করছেন না। আমি রনি ভাইয়ের সঙ্গে কথা বলাই দেব না কি জনি ভাইয়ের সঙ্গে?’

হুজ্জাতুল জবাব দেন, ‘দুইজনের সঙ্গে কথা বলতে পারলেই বেটার।’

এরপর কথিত ওই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি দুইজনের সঙ্গেই কথা বলায় দেব। আর যেদিন ছাত্রলীগের মিছিলটা হবে, আগের দিন জানায় দেব। আপনি একটু ইনফরমেশন দেবেন এবং একটু প্রটেক্ট করবেন আরকি।’

তখন হুজ্জাতুল তাকে আশ্বস্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy