হত্যা মামলায় আওয়ামী লীগের হানিফের রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম

2026-06-10T16:58:01+00:00
2026-06-10T18:12:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যা মামলায় আওয়ামী লীগের হানিফের রায় যেকোনো দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৬:১২ পিএম  (ভিজিট : ১৩৬)
মাহবুবউল আলম হানিফ
X

মাহবুবউল আলম হানিফ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

আজ বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখার আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির নির্ধারিত দিনে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমির হোসেন। পরবর্তীতে আসামিপক্ষের যুক্তি খণ্ডন করে বক্তব্য রাখেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় আদালতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। মামলার অভিযুক্ত চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। 

মাহবুবউল আলম হানিফ ছাড়া অন্য তিন আসামি হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 

এর আগে, গত ৭ জুন ট্রাইব্যুনালে হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছিল। গত ১১ মে এই মামলার যুক্তিতর্ক পর্ব শুরু হয়। তারও আগে, গত ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তার (আইও) জেরার মধ্য দিয়ে এই মামলার মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy