‘গরিবের হাসপাতাল’র লাইসেন্স বাতিল, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

রাজনীতি

সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্তের সমালোচনা করে তা পুনর্বিবেচনার

2026-06-12T08:58:07+00:00
2026-06-12T08:58:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘গরিবের হাসপাতাল’র লাইসেন্স বাতিল, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৫৮ এএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্তের সমালোচনা করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এতে সবাই গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। 

তবে ঘটনার তদন্তের মাধ্যমে অবহেলা, ত্রুটি বা অপরাধ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াই সঠিক পথ ছিল বলে মত দেন তিনি।

নতুন পে-স্কেল জুলাই থেকেই, কার বেতন কত?নতুন পে-স্কেল জুলাই থেকেই, কার বেতন কত?
জামায়াত আমিরের দাবি, “গরিবের হাসপাতাল” হিসেবে পরিচিত আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে মানসম্মত সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। লাইসেন্স বাতিলের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই।

তিনি আরও বলেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং নার্সিং কোর্সও চালু রয়েছে। হাসপাতাল বন্ধ হয়ে গেলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে।

শিক্ষার্থী ও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “কারও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।”





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy