শাস্তিটা এভাবে না দিয়ে অনেক পন্থা ছিল: আরজে কিবরিয়া

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

শাস্তিটা এভাবে না দিয়ে অন্য অনেক পন্থা ছিল। এটা তো মাথা ব্যাথা বলে মাথাই কেটে ফেলার মতো শাস্তি

2026-06-14T13:25:42+00:00
2026-06-14T13:25:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাস্তিটা এভাবে না দিয়ে অনেক পন্থা ছিল: আরজে কিবরিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ৩৯৮)
জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার
X

জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার

শাস্তিটা এভাবে না দিয়ে অন্য অনেক পন্থা ছিল। এটা তো মাথা ব্যাথা বলে মাথাই কেটে ফেলার মতো শাস্তি দিয়ে দিলেন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ইস্যুতে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। 

রবিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আদ্-দ্বীন, ইবনে সীনার মত হাসপাতাল গুলো এদেশের সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসার স্থল। লাখ লাখ টাকা সেভ হয় এই হাসপাতাল গুলাতে। শাস্তিটা এভাবে না দিয়ে অন্য অনেক পন্থা ছিল। এটা তো মাথা ব্যাথা বলে মাথাই কেটে ফেলার মতো শাস্তি দিয়ে দিলেন।

এর আগে, গত ১২ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, গত ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। যাদের প্রত্যেকের বয়স ছিলো এক থেকে ৪ দিনের মধ্যে। 

এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা, বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করে। 

প্রতিবেদনটি গত ৪ জুন প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেদিনই তদন্ত প্রতিবেদনের আলোকে হাসপাতাল কর্তৃপক্ষকে একটি কারণ দর্শনের নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy