বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাবের বিষয়টি সবারই জানা। সম্প্রতি জাইমার ভূয়সী প্রশংসা

2026-06-16T09:46:29+00:00
2026-06-16T09:46:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাবের বিষয়টি সবারই জানা। সম্প্রতি জাইমার ভূয়সী প্রশংসা করে খেলাধুলার প্রতি আগ্রহ এবং তার ফুটবল ক্যারিয়ারের অজানা কিছু তথ্যও সামনে এনেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ডি-বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক নারী ফুটবলারের কাছ থেকে বল পান তিনি। এরপর চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে আবারও পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান। একপর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি।

তার নিখুঁত বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং দৃষ্টিনন্দন গোল দেখে রীতিমতো মুগ্ধ-বিমোহিত নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার খেলোয়াড়সুলভ মনোভাব ও ফুটবল দক্ষতার প্রশংসা করছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রশংসায় ভাসছেন তিনি।
 
এর আগে দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি সাভারের শিমুলিয়ায় অবস্থিত বিকেএসপিতে পৌঁছান এবং দিনব্যাপী সেখানে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন, প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্রীড়াবিদদের বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেন।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy