প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:০৬ পিএম (ভিজিট : ৩৫)

X
সংগৃহীত ছবি
বিশ্বকাপের পঞ্চম দিনে ঘটে গেলো এক বিরল ঘটনা। যা শুধু ঘটেছে ৬৮ বছর আগে একবার। বিশ্বকাপ-২০২৬ এর পঞ্চম দিনে ম্যাচ হয়েছে চারটি, তবে সবকটি ম্যাচই হয়েছে ড্র। কেউ জেতেনি কিংবা কোনও দল হারেনি।
চলতি বিশ্বাকাপের পঞ্চম দিনের প্রথম ম্যাচে গ্রুপ এইচ-এর স্পেন-কেপ ভার্দে ০-০, গ্রুপ জির বেলজিয়াম-মিশর ১-১, গ্রুপ এইচ-এর সৌদি আরব-উরুগুয়ে ১-১ ও গ্রুপ জির ইরান-নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র হয়েছে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখা গেলো ৬৮ বছর পর।
সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন-ওয়েলস (০-০), যুগোস্লোভিয়া-প্যারাগুয়ে (৩-৩), ইংল্যান্ড-অস্ট্রিয়া (২-২) ও নর্দান আয়ারল্যান্ড-জার্মানি (২-২)। ১৯৩০ থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে এক দিনে চারটির ড্রর ঘটনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো ঘটলো।