‘মেসি এত ভালো খেলে কেন’, প্রশ্ন নায়িকা বুবলীর

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত কানসাস সিটিতে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলজেরিয়ার

2026-06-17T10:05:49+00:00
2026-06-17T10:05:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘মেসি এত ভালো খেলে কেন’, প্রশ্ন নায়িকা বুবলীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:০৫ এএম   (ভিজিট : ৩৮)
লিওনেল মেসি ও অভিনেত্রী শবনম বুবলী
X

লিওনেল মেসি ও অভিনেত্রী শবনম বুবলী

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত কানসাস সিটিতে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করেছে আর্জেন্টিনা। 

ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে তিনটি গোলই করেছেন কিংবদন্তি ফুটবল তারকা খেলোয়াড় লিওনেল মেসি। 

মেসি এই হ্যাটট্রিক করার মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে (১৫) ছাড়িয়ে ছুঁয়ে  ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন মাত্র একটি গোল করলেই এককভাবে শীর্ষে জায়গা করে নেবেন এই আর্জেন্টাইন মহাতারকা।

এদিকে, এদিন সবুজ গালিচায় যখন জাদুকর মেসির পা স্পর্শ করে, তখন চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের কট্টর সমর্থকদেরও চোখ ফেরানো মুশকিল হয়ে পড়ে। ২০২৬ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে সেই ম্যাজিকই দেখিয়েছেন আর্জেন্টিনা দল।

মাঠের এই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার আছড়ে পড়েছে দেশের সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের মনেও। তাতেই নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না ঢালিউড তারকা শবনম ইয়াসমিন বুবলী।


এ নায়িকা ব্যক্তিজীবনে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের কট্টর সমর্থক। কিন্তু প্রতিদ্বন্দ্বী হলেও মেসির জাদুকর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি। আর্জেন্টিার দুর্দান্ত শুরুর পর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বুবলী। একইসঙ্গে প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’

বুবলী লিখেছেন, ‘এই মানুষটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’ আর ব্রাজিলের কট্টর সমর্থক হওয়ার পরও মেসির প্রতি তার এমন মুগ্ধতা দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy