জামায়াত আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার

2026-06-17T14:24:02+00:00
2026-06-17T14:24:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামায়াত আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ৭৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, ইরান কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার (দোভাষী) মাহফুজুল হক।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ইরানের রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমানের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এ সময় ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি যুদ্ধের ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের মাগফিরাত কামনা করেন।

বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে যুদ্ধবিরতি ত্বরান্বিত করার লক্ষ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে ইরানকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি শান্তি আলোচনাকে এগিয়ে নিতে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয় এবং চুক্তিটি কার্যকর থাকবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া ইরান প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরও ভূমিকা রাখবে এবং বাংলাদেশ-ইরান সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনায় পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি বিমান চলাচল এবং মেডিকেল ট্যুরিজমের বিষয়ও গুরুত্ব পায়। এক পর্যায়ে ডা. শফিকুর রহমান ইরান সরকারের সহযোগিতায় বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে ইরান আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy