গুলশানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া পদবঞ্চিত নেতারা নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান

2026-06-17T21:02:00+00:00
2026-06-17T21:02:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গুলশানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ১০৬)
যুবদলের পদবঞ্চিত নেতাদের মানববন্ধন
X

যুবদলের পদবঞ্চিত নেতাদের মানববন্ধন

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া পদবঞ্চিত নেতারা নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে ‘যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অনিয়মিত ও অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে’— এমন অভিযোগ তুলে তারা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা বহু ত্যাগী নেতা নতুন কমিটিতে স্থান পাননি। তারা অবিলম্বে বাদ পড়া যোগ্য নেতাদের কেন্দ্রীয় কমিটিতে পদায়ন এবং বিতর্কিতভাবে অন্তর্ভুক্ত ব্যক্তিদের পদ বাতিলের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়ন তালুকদার, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মো. দুলাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, আবুল হাসান, খালেদ মাহমুদ মাসুদ, অলি উদ্দিন সুমন দেওয়ান, মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান খান, আজিজুল হক পাটোয়ারী, আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, কাজী মেজবাউল আলম, ইয়াকুব রাজু, মিরাজ আজিম, সবুর খান সাগর, শহিদুল ইসলাম মাসুদ, কোয়েল হোসেন, রবিউল হাসান আরিফ, মাজেদুল ইসলাম মাসুম, খন্দকার আমিনুল হক কাকন, মহিবুল্লাহ জয়, মাহমুদ খান, জহিরুল ইসলাম দিদার, ফজলুল হক নিরব, খসরু আহমেদ হিরন, কবির আহমেদ, শাহাদত হোসেন ভূঁইয়া সাহেল, সুমন চৌধুরী, দুলাল মাতব্বর ও মেহেদী হাসান খানসহ আরও অনেকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy