চাঁদাবাজরা ব্যবসায়ীদের ভালো থাকতে দিচ্ছে না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটে জনগণের রায়কে

2026-06-19T14:23:25+00:00
2026-06-19T14:23:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজরা ব্যবসায়ীদের ভালো থাকতে দিচ্ছে না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটে জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ। দলীয় নেতা ক্যাডারদের প্রশাসক হিসেবে বসিয়ে সরকার একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। 

ডা. শফিকুর রহমান বলেন, আমি নারায়ণগঞ্জে এসে বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীদের মাঝে বোবা কান্না দেখেছি।

চাঁদাবাজরা তাদের ভাল থাকতে দিচ্ছে না। আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়া হয় অথচ বিগত দিনে জান্নাতের টিকেট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে। অমুক নেতার নাম নিলে অযু করা লাগবে তারাই বলেছে। তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আবার চাঁদাবাজদের ঘরে ঘরে পাঠিয়ে দেয়। চোরের মায়ের বড় গলার মতো৷  

শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। 

মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ আরো অনেকে। 

সম্মেলন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারকে পরিচয় করিয়ে দেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy